পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক ভূমিমন্ত্রী

পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক ভূমিমন্ত্রী
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী  খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, নারায়ণ চন্দ্র চন্দকে আটকের সময় সাথে আরও তিনজনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন নারীও ছিলেন। ধারণা করা হচ্ছে, নারায়ন চন্দ্র চন্দর সাথে তারাও ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। তবে এ বিষয়ে এখন বিস্তারিত তদন্ত চলছে বলে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহিদ জানিয়েছেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নারায়ণ চন্দ্র চন্দকে সোমবার সকালে মহেশপুর থানায় হস্তান্তর করা হবে।

এদিকে নারায়ণ চন্দ্রকে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বিজিবি। তবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টায় ছিলেন। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ফলো করুন