সম্প্রতি আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে কাজাখস্তানের আলমাটি শহরে প্রথমবারের মতো ২৩ টন ডালিম রপ্তানি করেছে আফগান ব্যবসায়ীরা। তুরগুন্দি বন্দর দিয়ে পাঠানো এই ডালিম রপ্তানির মধ্য দিয়ে আফগানিস্তানের কৃষি পণ্য এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন বাজারে প্রবেশ করল।
ডালিম রপ্তানির ব্যাপারে একজন রপ্তানিকারক জানান, কাজাখস্তানে কান্দাহারের বেদানা রপ্তানি অব্যাহত থাকবে এবং এই উদ্যোগটি আফগানিস্তানের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এই প্রথমবারের মতো কান্দাহারের ডালিম কাজাখস্তানে পৌঁছেছে। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ইয়াকিন নেটওয়ার্ক







