মাগুরায় বিনামূল্যে সার ও বীজ পেল সাড়ে পাঁচ হাজারেরও বেশি কৃষক

মাগুরায় বিনামূল্যে সার ও বীজ পেল সাড়ে পাঁচ হাজারেরও বেশি কৃষক
মাগুরায় বিনামূল্যে সার ও বীজ পেল সাড়ে পাঁচ হাজারেরও বেশি কৃষক। ছবি: সংগৃহীত

গতকাল সারাদিনব্যাপি মাগুরার শ্রীপুর উপজেলায় ৪,৫৯৫ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে চলতি অর্থবছরের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৯শে অক্টোবর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতি কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সরিষা, গম, মসুর ডাল, ভুট্টা, পেঁয়াজসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আমাদের ফলো করুন