পাকিস্তানের করাচি থেকে এই প্রথম সরাসরি পণ্যবাহী কার্গো জাহাজ ‘ভেসেল’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর মাধ্যমে এই প্রথম পাকিস্তান ইসলামাবাদের মধ্যে সরাসরি সমুদ্র যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। সরাসরি যোগাযোগের ফলে সরবরাহ ধারা ব্যাপকভাবে বাড়বে এবং পরিবহনের সময়ও কমবে।
এদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ সরাসরি জাহাজ চলাচলকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে একটি বড় ধরনের পদক্ষেপ হিসেবে শনাক্ত করেছেন। তিনি মনে করেন, এর ফলে এই অঞ্চলে সমন্বিত বাণিজ্যিক নেটওয়ার্ক বাড়বে।
তিনি আরো বলেন, এই উদ্যোগের ফলে কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহই বাড়াবে না, সেই সাথে উভয়পক্ষের মধ্যে ছোট ব্যবসায়ীদের থেকে শুরু করে বড় বড় রফতানিকারকের ব্যবসায়িক সুযোগও বৃদ্ধি করবে।







