নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপের সাত দেশ

নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপের সাত দেশ
নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপের সাত দেশ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবিক অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ—নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে—এই পরোয়ানা মেনে নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে।

নেতানিয়াহু, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ত এবং হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়। তবে হামাসের ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো জানিয়েছেন, আইসিসির সিদ্ধান্ত মেনে নেতানিয়াহু বা গ্যালান্ত ইতালি সফরে এলে তাদের গ্রেপ্তার করা হবে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পও পরোয়ানা মানার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই পদক্ষেপের নিন্দা জানিয়ে নেতানিয়াহুকে হাঙ্গেরি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ফ্রান্স বিষয়টিকে ‘জটিল আইনি ইস্যু’ বললেও গ্রেপ্তার নিয়ে স্পষ্ট মন্তব্য করেনি।

আমাদের ফলো করুন