বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আগরতলায় উপ-হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি এ ঘটনায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টায় ঢাকার রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে।

উল্লেখ্য, আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনের ওপর চালানো হামলার সময় কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি হাইকমিশনের ভবনে প্রবেশ করেন। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে সেটি ছিঁড়ে ফেলেন এবং ভবনের সামনের সাইনবোর্ডটি ভেঙে তাতে আগুন ধরিয়ে দেন।

এই হামলার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আমাদের ফলো করুন