সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ
সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বিশ্বে সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর প্রকাশিত আজ বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশে নিহত হয়েছেন পাঁচজন। তালিকার শীর্ষে রয়েছে ফিলিস্তিন, যেখানে প্রাণ হারিয়েছেন ১৬ জন। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে নিহত হয়েছেন সাতজন। চতুর্থ স্থানে মেক্সিকো, যেখানে নিহতের সংখ্যা পাঁচ।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন, যার বেশিরভাগই ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রাণ হারান। এ ঘটনাগুলোকে প্রতিবেদনে ‘নজিরবিহীন রক্তস্নান’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরএসএফ জানায়, ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ এবং ৫৫ জন জিম্মি অবস্থায় রয়েছেন। এর মধ্যে ২৫ জন সন্ত্রাসী ইসলামিক স্টেট (আইএস) এর হাতে আটক।

বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য নিরাপত্তার বিষয়টি এখন আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আমাদের ফলো করুন