মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা সন্ত্রাসী আরাকান আর্মির দখলে

সীমান্তে আরাকান আর্মি: নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ!
মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। ছবি: নিউজনেস্ট ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিনের সংঘাত আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। দেশটির সীমান্তবর্তী অঞ্চলের ২৭০ কিলোমিটার এলাকায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি (এএ)। সাম্প্রতিক এক তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে তারা জান্তার গুরুত্বপূর্ণ ঘাঁটি বর্ডার গার্ড পুলিশ ব্যারাক-৫ (বিজিপি-৫) দখল করেছে।

সন্ত্রাসী আরাকান আর্মি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অস্ত্র হাতে তাদের সদস্যরা সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছেন। ভিডিওতে সামরিক বিমান উড়তে দেখা গেলেও সেনা বাহিনী সন্ত্রাসীদের ঠেকাতে ব্যর্থ হয়। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা সামরিক জান্তার নেতা জেনারেল মিন অং হ্লাইংয়ের জন্য বড় ধরনের রাজনৈতিক ও সামরিক পরাজয়ের ইঙ্গিত দেয়।

বর্তমানে জান্তার নিয়ন্ত্রণ শুধু রাখাইনের রাজধানী সিত্তেতে সীমাবদ্ধ। এটি এখন কার্যত দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় সন্ত্রাসী আরাকান আর্মি পুরো রাজ্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরু থেকে সন্ত্রাসী আরাকান আর্মি একের পর এক সামরিক ঘাঁটি ও শহর দখল করে এগিয়ে যাচ্ছে। গত বুধবার সন্ত্রাসী গোষ্ঠীটি জানায়, তারা মংডু শহরের কাছে অভিযান চালিয়ে কুখ্যাত জেনারেল থুরেইন তুনসহ হাজারো সেনাকে আটক করেছে।

রাখাইন রাজ্যের সাম্প্রতিক এই পরিস্থিতি মিয়ানমারের সামরিক শাসনের জন্য নতুন সংকট তৈরি করেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দেশটির ভৌগোলিক ও রাজনৈতিক ভারসাম্যকে আরও বিপন্ন করেছে।

আমাদের ফলো করুন