১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি

১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি
১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে আমদানির পরিধি দিন দিন বাড়ছে। ভারত থেকে এই বন্দর দিয়ে সম্প্রতি ১৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, বন্দরটির ভৌগলিক গুরুত্বের কারণে এটি দেশের অন্যান্য স্থলবন্দরের চেয়ে আলাদা।

পাথরের পাশাপাশি বন্দর দিয়ে এখন পেঁয়াজ ও আতপ চাল আমদানিতে প্রসার ঘটেছে। বন্দর সূত্রে জানা যায়, মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যালয় নামের প্রতিষ্ঠানটি গত মাসে কয়েক দফায় পেঁয়াজ আমদানি করেছে।

বর্তমানে বাংলাবান্ধা দিয়ে প্রায় ৯৮ শতাংশ পাথর আমদানি হলেও মসুর ডাল, গম, চিরতা, আদা, প্লাস্টিকদানা এবং রেললাইনের স্লিপারসহ নানা পণ্য আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে পাট, মোটরসাইকেল ও জুসসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে।

বন্দরটির উন্নয়নের ফলে রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। গত অর্থবছরে (২০২৩-২৪) এই বন্দর থেকে ৭৩ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ৩৯ কোটি ৫৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আমাদের ফলো করুন