ভারতে দুর্গামন্দিরে কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ!

ভারতে দুর্গামন্দিরে কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ!
প্রতীকী ছবি। নিউজনেস্ট

ভারতের গুয়াহাটির বোরাগাঁওয়ে রাস উৎসব চলাকালীন দুর্গামন্দিরের ভেতরে এক কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে আটজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, অভিযুক্তদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তারা মাতাল অবস্থায় কিশোরীকে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও ধারণ করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্তদের শনাক্ত করা হয়। তবে অভিযুক্তদের মধ্যে এখনও একজন পলাতক রয়েছে। পাশাপাশি সেই ঘটনার পর এখনো কিশোরীর কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় অসমের নারীদের নিরাপত্তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী দলগুলো রাজ্য সরকারের দায়িত্বহীনতার অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছে। পুলিশ ভিডিওটি আর ছড়িয়ে না দিতে নাগরিকদের সতর্ক করেছে এবং দোষীদের দ্রুত শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে।

আমাদের ফলো করুন