ভারতে আটক ৬ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন

ভারতে আটক ৬ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
ভারতে আটক ৬ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। ছবি: সংগৃহীত

ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে আটক হওয়া ছয় বাংলাদেশি জেলে এক বছর পর দেশে ফিরেছেন। গতকাল শনিবার ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। ফেরত আসা জেলেরা হলেন রাজু সরদার, ইসরাত খান, মোহাম্মদ আলী শেখ, ইলিয়াস শেখ, বাবুল রশিদ ও শেখ রাসেল।

উল্লেখ্য, ২০২২ সালের ২৩শে ডিসেম্বর সুন্দরবনের দুবলার চর থেকে মাছ ধরার সময় তারা ভারতের কোস্টগার্ডের হাতে আটক হন। পরে তাদের দমদম থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জেলেদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ফলো করুন