২৫ এর শেষ থেকে ২০২৬ এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে: ড. ইউনূস

২৫ এর শেষ থেকে ২০২৬ এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে: ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক ঐকমত্য ও প্রয়োজনীয় সংস্কারের ভিত্তিতে ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

আজ ১৬ই ডিসেম্বর সকালে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, ভোটার তালিকা চূড়ান্ত করা ও নির্বাচনী সংস্কারের ওপর ভিত্তি করে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে যদি আরও বিস্তৃত সংস্কার প্রয়োজন হয়, তাহলে সময় কিছুটা বাড়তে পারে। তিনি বলেন, ‘সকল প্রক্রিয়া সঠিকভাবে শেষ করতে হলে কিছু সময়ের প্রয়োজন। তবে জাতীয় ঐকমত্য থাকলে নির্ধারিত সময়েই নির্বাচন সম্ভব।’

ড. ইউনূস জনগণকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তী সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হয়।

আমাদের ফলো করুন