গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ৭টি গণহত্যা চালিয়েছে, যাতে ৫২ জন নিহত ও ২০৩ জন আহত হয়েছেন।
গাজার দরজ এলাকায় মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতদের মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে।
এছাড়া মায়দান ফিলিস্তিন এলাকায় আরেকটি আবাসিক ভবনে হামলায় ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে কামাল আদওয়ান হাসপাতালের তৃতীয় তলায় ইসরায়েলি ড্রোন হামলার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ নিয়ে গত ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ২৮ জনে এবং আহত ১ লাখ ৬ হাজার ৯৬২ জন।
সূত্র: আরটি অ্যারাবিক







