আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের ৪৭ মিলিয়ন আফগানির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের ৪৭ মিলিয়ন আফগানির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের ৪৭ মিলিয়ন আফগানির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উরুজগান বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৪৭ মিলিয়ন আফগানি ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ১৭ই ডিসেম্বর আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পগুলোর উদ্বোধন করে।

উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে একটি সাধারণ হলঘর নির্মাণ, সৌরবিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, পানি সরবরাহের নেটওয়ার্ক স্থাপন, কম্পিউটার ল্যাব সজ্জিতকরণ এবং গাড়ি পার্কিং নির্মাণ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে সুরক্ষামূলক দেয়াল নির্মাণ প্রকল্পও চালু করা হয়েছে।

উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এই প্রকল্পগুলো আফগানিস্তানের শিক্ষা খাতের উন্নয়নে ইসলামিক আমিরাতের অঙ্গীকারেরই অংশ। আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

বর্তমানে আফগানিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমাদের ফলো করুন