বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করল ভারত!

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করল ভারত!
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করল ভারত! ছবি: সংগৃহীত

ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সীমান্তে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম বাড়াতে এসব ড্রোন ব্যবহার করছে ভারত।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা দাবি করা হয়, বাংলাদেশ তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি-২‘ ড্রোন সীমান্তের উত্তরাঞ্চলে মোতায়েন করেছে। এই ড্রোনগুলো নজরদারি ছাড়াও আক্রমণ চালানোর সক্ষমতা রাখে! তবে বাংলাদেশ সরকার এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছে।

বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশ কোনও রুটিন কার্যক্রমের বাইরে ড্রোন মোতায়েন করেনি।’

এদিকে সীমান্তে নিরাপত্তা তৎপরতা জোরদার করতে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। চোরাচালান, অনুপ্রবেশ ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বিএসএফ রাডার ও অ্যান্টি ড্রোন সিস্টেম শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

ভারতের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ক তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি তৎপরতার পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের নীতিনির্ধারকগণ।

আমাদের ফলো করুন