বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত!

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত!
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত! ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের মাঝেও বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবার সুযোগকে কেন্দ্র করে ভারত সীমান্তে উন্নত অবকাঠামো তৈরির পরিকল্পনা করছে। দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে পেট্রাপোল থেকে কলকাতা পর্যন্ত মেট্রো চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে!

শুক্রবার শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) রেইজিং ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শান্তনু ঠাকুর এ ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন পেট্রাপোলে বিএসএফের জন্য ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত একটি আধুনিক ভবনের উদ্বোধনও করা হয়।

শান্তনু ঠাকুর বলেন, পেট্রাপোলকে আগামীতে বড় সীমান্ত শহর হিসাবে গড়ে তোলা হবে। এখান থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রো সংযোগ চালু করতে চাই। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। তাদের সেবার মান উন্নত করতে এ উদ্যোগ প্রয়োজন।

অন্যদিকে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশি রোগীদের বয়কটের দাবির মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। বিজেপি নেতাদের কেউ কেউ জরুরি পণ্য সরবরাহ বন্ধের দাবিও তুলেছেন। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, এটি নিছকই রাজনৈতিক কৌশল, যা ভোট ব্যাংক শক্তিশালী করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

আমাদের ফলো করুন