আফগানিস্তানে তিন বছরে ৫৫০ প্রতারক জাদুকর গ্রেপ্তার

আফগানিস্তানে তিন বছরে ৫৫০ প্রতারক জাদুকর গ্রেপ্তার
আফগানিস্তানে তিন বছরে ৫৫০ প্রতারক জাদুকর গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ‘আমর বিল মারুফ ওয়ানাহি আনিল মুনকার’ মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন বছরে দেশটির বিভিন্ন প্রদেশে জাদু প্রয়োগের অভিযোগে ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভি সাইফুল ইসলাম খাইবার বলেছেন, এই অভিযান সমাজের ঐক্য রক্ষা এবং পারিবারিক সমস্যা ও দ্বন্দ্ব এড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে জাদু-কর্মের সঙ্গে জড়িত প্রায় ১৮০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাদু, যা ইসলামি বিশ্বাস অনুযায়ী অবৈধ এবং হারাম, কিছু বিপথগামী ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করার জন্য এবং পরিবারগুলোর মধ্যে অশান্তি ও ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করে থাকে। এটি সমাজের সামাজিক কাঠামোত ধ্বংস সহ তাতে নেতিবাচক প্রভাব ফেলে।

আমাদের ফলো করুন