গত আট মাসে আফগানিস্তান ৬৩ হাজার টন আনার রপ্তানি করে ৩৩.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুস সালাম জাওয়াদ জানিয়েছেন, আনারের এই রপ্তানি আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে বেশ কয়েকটি দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রিয়া, কাতার, ইরাক, পাকিস্তান, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।
আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারের অধীনে রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। এর ফলে আন্তর্জাতিক বাজারে আফগান ফলমূল, বিশেষ করে আনারের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।
আনার রপ্তানির এই সাফল্য আফগানিস্তানের কৃষি খাতের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: হুররিয়াত রেডিও