কক্সবাজারের কুতুপালং ক্যাম্প-০১-এর বড় মাঠে আজ, ২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার সকাল ১০টায় রোহিঙ্গা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই জনসভায় উপস্থিত ছিলেন রোহিঙ্গা উলামা-মাশায়েখ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি।
জনসভায় রোহিঙ্গা মুসলিমদের স্বাধীনতার বিষয়ে আলোচনা হয়, এবং উপস্থিত নেতৃবৃন্দ একমত হয়ে এই জনসভাকে বিশেষভাবে কবুল করেন। সভার আলোচনায় রোহিঙ্গা সম্প্রদায়ের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাধীনতার জন্য এই ধরনের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মত প্রকাশ করেছেন উপস্থিত বক্তারা। সর্বশেষে, রোহিঙ্গা মুসলিমদের জন্য শান্তি, ঐক্য ও স্বাধীনতার দোয়া করা হয়।







