কাকরাইল মসজিদে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

কাকরাইল মসজিদে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
কাকরাইল মসজিদে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। ছবি : সংগৃহীত

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে সাদপন্থিদের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, শুক্রবার থেকে সাদপন্থিরা কাকরাইল মসজিদে শবগুজারিসহ কোনো তাবলিগ কার্যক্রম চালাতে পারবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আলমে শুরাপন্থীদেরও বড় জমায়েত করা থেকে বিরত থাকতে হবে।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়করা সরকারের নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছেন। তবে সাদপন্থিদের এক প্রতিনিধি বলেন, একপক্ষীয় আচরণ শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হতে পারে।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। ফলে কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আমাদের ফলো করুন