দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান দুর্ঘটনা, নিহত ১৭৯

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান দুর্ঘটনা, নিহত ১৭৯
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান দুর্ঘটনা, নিহত ১৭৯। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ রোববার ২৯ ডিসেম্বর সকালবেলা থাইল্যান্ড থেকে আসা জেজু এয়ারের উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থল থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি সৃষ্টি হয়, যা এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।

বিমান দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এ ধরনের দুর্ঘটনা রোধে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফলো করুন