দখলদার ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল বারহুম শহিদ

দখলদার ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল বারহুম শহিদ
দখলদার ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল বারহুম শহিদ। ছবি: এজে

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় শহিদ হয়েছেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল বারহুম। এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

স্থানীয় সময় গতকাল রোববার রাত ১০টার দিকে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে ইসমাইল বারহুমসহ এক ব্যক্তি শহিদ হন। হামাসও তাদের পক্ষ থেকে বারহুমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, ইসমাইল বারহুম হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, তখনই তাকে শহিদ করা হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘রোববার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে আমাদের বাহিনী সফলভাবে হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যায় সক্ষম হয়েছে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ সম্পর্কিত একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

আমাদের ফলো করুন