ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ১৩ হাজার শিক্ষার্থী শহিদ!

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ১৩ হাজার শিক্ষার্থী শহিদ!
ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ১৩ হাজার শিক্ষার্থী শহিদ! ছবি: আল জাজিরা

গত ২৪ এর ৩১শে ডিসেম্বরে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় একটি প্রদিবেদন প্রকাশ করে। প্রদিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজা ও পশ্চিম তীরের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী শহিদ হয়েছে। এর মধ্যে গাজার ১২ হাজার শিক্ষার্থী এবং পশ্চিম তীরের ১২০ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

পাশাপাশি, গাজায় প্রায় ২১ হাজার এবং পশ্চিম তীরে ৬৫৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। অন্যদিকে ৫৪৮ জন শিক্ষার্থীকে বন্দী করেছে দখলদার ইসরায়েলি বাহিনী ।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধু গাজার পশ্চিম তীরেই ৬৩০ জন শিক্ষক নিহত ও ৩৮৬৫ জন শিক্ষক আহত হয়েছেন। অন্যদিকে ১৮৫ জন শিক্ষককে বন্দী করা হয়েছে। এমনকি গাজায় ৭ লক্ষ ৮৮ হাজার শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা বন্ধ হয়ে গেছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর ভয়াবহ ইসরায়েলি হামলায় ৪২৫টি সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, এবং ৬৫টি ইউএনআরডাব্লিউ এর স্কুল ও স্থাপনা ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এর মধ্যে ৭৭টি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ১৭১টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পশ্চিম তীরে ১০৯টি স্কুল এবং ৭টি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে।

এই প্রতিবেদনটি ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এতে চলমান যুদ্ধে শিক্ষার ক্ষতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে ।

আমাদের ফলো করুন