কেরালায় ভয়াবহ ভূমিধ্বসে প্রাণ হারালেন ৫৪ জন!

কেরালায় ভয়াবহ ভূমিধ্বসে প্রাণ হারালেন ৫৪ জন!
কেরালায় ভয়াবহ ভূমিধ্বসে প্রাণ হারালেন ৫৪ জন! ছবি: মিল্লাত টাইমস

কেরালার ওয়েনাড জেলার মেপ্পাদি এলাকায় ভয়াবহ ভূমিধসে ৫৪ জন নিহত হয়েছেন। আজ ভোরে পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে। এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৭২ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা ভূমিধসের অন্যতম কারণ বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)সহ বিভিন্ন সংস্থা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। ধ্বংসস্তুপ থেকে এখন পর্যন্ত প্রায় ২৫০ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। তবে মেপ্পাদি, মুন্ডাক্কাই, চুরামালা, আত্তামালা এবং নুলপুজা এলাকাগুলোতে আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগ

কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) অতিরিক্ত দমকল বাহিনী এবং এনডিআরএফ দল মোতায়েন করেছে। তবে টানা ভারী বর্ষণ ও ক্ষতিগ্রস্ত এলাকার প্রতিকূল ভূপ্রকৃতি উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলছে। মেপ্পাদি ছাড়াও মুন্ডাক্কাই, চুরামালা, আত্তামালা এবং নুলপুজা এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আবহাওয়া পরিস্থিতি

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ওয়েনাড, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগোড জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। এরনাকুলাম, ইদুক্কি, ত্রিশূর এবং পালাক্কাড জেলায়ও সতর্কতা বহাল রয়েছে। টানা বর্ষণের কারণে নতুন ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আমাদের ফলো করুন