আজ শুক্রবার ৩ জানুয়ারি সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারে, যা ভারতের নাগাল্যান্ড রাজ্যের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
সিলেটসহ বিভিন্ন এলাকায় হওয়া ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এতে আতঙ্কিত হয়ে অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনো কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।







