জম্মু ও কাশ্মিরে তিন ভারতীয় সৈন্য নিহত

জম্মু ও কাশ্মিরে তিন ভারতীয় সৈন্য নিহত
জম্মু ও কাশ্মিরে তিন ভারতীয় সৈন্য নিহত। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় গভীর খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর তিন সৈন্য নিহত হয়েছেন। আজ শনিবার ৪ জানুয়ারি দুপুরে এসকে পায়েন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। আহত সৈন্যদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে স্থানীয় কাশ্মিরি বাসিন্দারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

সেনাবাহিনী আরও জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের তিনজন সৈন্য প্রাণ হারিয়েছেন। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আমাদের ফলো করুন