ভারতীয় বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন বিদ্রোহী এবং একজন পুলিশ সদস্য রয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রোববার ছত্তিশগড়ের গভীর বনাঞ্চলে এ সংঘর্ষ ঘটে। নকশাল বিদ্রোহীদের দশকব্যাপী এই আন্দোলনে ইতোমধ্যে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করে, তারা মধ্য ভারতের প্রান্তিক আদিবাসীদের অধিকার রক্ষার জন্য লড়াই করছে। তবে ভারতীয় সরকার এই বিদ্রোহকে একটি সশস্ত্র বিদ্রোহ হিসেবে বিবেচনা করে তাদের দমনে কঠোর অবস্থান নিয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে ভারতীয় বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালে ভারতীয় বাহিনীর অভিযানে প্রায় ২৮৭ জন বিদ্রোহী নিহত হয়েছে। একই বছরে প্রায় ১,০০০ সন্দেহভাজন নকশাল গ্রেপ্তার এবং ৮৩৭ জন বিদ্রোহী আত্মসমর্পণ করেছে।
ভারতীয় পুলিশ গার্ড জানায়, সংঘর্ষটি শনিবার গভীর রাতে ছত্তিশগড় রাজ্যের আবুঝমারহ জেলার গভীর বনাঞ্চলে শুরু হয়। যুদ্ধের পর ঘটনাস্থল থেকে চার মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের সকলেই যুদ্ধের পোশাক পরা ছিল। এই সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবলও নিহত হয়েছেন।







