ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৯ নিরাপত্তা সদস্য নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৯ নিরাপত্তা সদস্য নিহত
ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৯ নিরাপত্তা সদস্য নিহত। ছবি : সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। সোমবার বিজাপুর জেলায় এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

ছত্তিশগড় রাজ্যের মাওবাদী বিদ্রোহীদের প্রধান বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানের পর ফেরার পথে ল্যান্ডমাইনের বিস্ফোরণে আট সেনা সদস্য ও চালক নিহত হন।

বিস্ফোরণের পর রাস্তায় গভীর গর্তের সৃষ্টি হয়। গত বছর ছত্তিশগড়ে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ২৮৭ বিদ্রোহী নিহত হন। একই সময়ে এক হাজার সন্দেহভাজন বিদ্রোহীকে গ্রেপ্তার করা হয় এবং ৮৩৭ জন আত্মসমর্পণ করেন।

ভারতের মাওবাদী বিদ্রোহীরা ১৯৬৭ সাল থেকে আদিবাসীদের অধিকারের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সেপ্টেম্বরে মাওবাদীদের দ্রুত দমনের ঘোষণা দেন। পাশাপাশি ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের মধ্যে এই সংকট সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন।

আমাদের ফলো করুন