চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৫৩ জনের প্রাণহানি!

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৫৩ জনের প্রাণহানি!
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৫৩ জনের প্রাণহানি! ছবি : সংগৃহীত

চীনের তিব্বতে একটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ৭ জানুয়ারি সকাল ৯টা ৫ মিনিটে ৬.৮ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতস।

চীনের সংবাদমাধ্যম নানফ্যাং ডেইলি-এর বরাতে ব্যাংকক পোস্ট জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ড্যামাকসং কাউন্টির গেদার শহরে। নিহতদের মধ্যে বেশিরভাগই এই এলাকার বাসিন্দা।

ভূমিকম্পের কম্পন তিব্বতের বাইরেও অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে নেপালের রাজধানী কাঠমান্ডুতেও কম্পন টের পাওয়া গেছে।

ধ্বংস্তুপ থেকে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে জীবিতদের বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের ফলো করুন