সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দ্বিতীয়বারের মতো ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে এ ক্ষমতা কার্যকর হবে। আজ রোববার ১২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়া কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এই বিশেষ ক্ষমতা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের জন্য কার্যকর থাকবে। এর আগে এ ধরনের ক্ষমতা গত বছরের শেষ দিকে দেওয়া হয়েছিল।
জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।







