গাজা যুদ্ধে শহিদ সাংবাদিকের সংখ্যা বেড়ে ২০৫ জনে পৌঁছেছে

গাজা যুদ্ধে শহিদ সাংবাদিকের সংখ্যা বেড়ে ২০৫ জনে পৌঁছেছে
গাজা যুদ্ধে শহিদ সাংবাদিকের সংখ্যা বেড়ে ২০৫ জনে পৌঁছেছে। ছবি: আনাদোলু এজেন্সি

দখলদার ইসরায়েলের চলমান গণহত্যায় গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২০৫ জনে দাঁড়িয়েছে। বুধবার গাজার সরকারি তথ্য কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, গণহত্যার শুরুর পর থেকে সাংবাদিক হত্যার সংখ্যা ২০৫-এ পৌঁছেছে। সর্বশেষ ঘটনা হলো সাংবাদিক আহমেদ আশ শিয়াহের মর্মান্তিক শাহাদাত। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক, সম্পাদক ও প্রযোজক হিসেবে কাজ করেছেন।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আহমেদ আশ শিয়াহ শহীদ হন বলে জানায় তথ্য কার্যালয়।

গাজার সরকারি তথ্য কার্যালয় ইসরায়েলের এই নৃশংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলে, ইসরায়েলি বাহিনী সাংবাদিকদের টার্গেট করে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ।

তারা আন্তর্জাতিক এবং আরব সাংবাদিক সংগঠনগুলোসহ মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজার সাংবাদিকদের ওপর এই ধারাবাহিক আক্রমণের বিরুদ্ধে সরব হওয়া উচিত। এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

আমাদের ফলো করুন