শপথের পরই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করল ট্রাম্প

চীনা পণ্যে ১০% শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনা পণ্যে ১০% শুল্ক আরোপ করল ট্রাম্প। ছবি : সংগৃহীত

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পরপরই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন তিনি। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা অন্যতম।

স্থানীয় সময় গতকাল সোমবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। শপথ অনুষ্ঠানের পর ট্রাম্প বলেন, ‘আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে।’ শপথের কয়েক ঘণ্টার মধ্যেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।

ট্রাম্পের আরও উল্লেখযোগ্য কিছু ঘোষণা হলো:

– মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা।

– বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধি।

– পানামা খাল দখলের পরিকল্পনা।

– ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা

২০২১ সালের ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১,৫০০ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প।

– নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন মার্কো রুবিও। সিনেটে সর্বসম্মতিক্রমে তার নিয়োগ চূড়ান্ত হয়।

– ইসরায়েলকে বোমা সরবরাহের নির্দেশ

বাইডেন আমলে আটকে থাকা ২০০০ পাউন্ড ওজনের বোমার চালান ইসরায়েলের কাছে সরবরাহের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

– লিঙ্গ নীতিতে পরিবর্তন

যুক্তরাষ্ট্রে লিঙ্গ হিসেবে শুধু নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়ার নীতি কার্যকর করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

– বিশ্বশান্তির প্রতিশ্রুতি

ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তার শাসনামলে বিশ্বে শান্তি স্থাপন ও যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখবেন।

ট্রাম্পের এই পদক্ষেপগুলো তাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আমাদের ফলো করুন