মিয়ানমারের সন্ত্রাসী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা তিনটি পণ্যবাহী জাহাজের মধ্যে দুটি ছেড়ে দিয়েছে। তবে এখনও একটি জাহাজ আটক রয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় নাফ নদীর জলসীমা থেকে ছাড়া পাওয়া জাহাজ দুটি টেকনাফ বন্দরে পৌঁছায় দুপুর ১২টায়। টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুটি জাহাজ এসেছে, বাকিটির বিষয়ে পরে জানানো যাবে।
গত বৃহস্পতিবার ইয়াঙ্গুন থেকে টেকনাফ আসার পথে নাফ নদের মোহনায় ৫০ হাজার বস্তা শুঁটকি মাছ, সুপারি ও কফি বহনকারী জাহাজগুলো আটক করেছিল আরাকান আর্মি।
তৃতীয় জাহাজটির বিষয়ে এখনও কোনো অগ্রগতি নেই। এ ঘটনায় সীমান্তে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।







