লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী

লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী
লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ছবি : আনাদোলু

লেবাননের সীমান্তবর্তী হুলা গ্রামে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গতকাল সোমবার সকালে ইসরায়েলি বাহিনী এই ধ্বংসযজ্ঞ চালায়। এর আগে একই দিনে মেইস আল জাবাল ও আল খিয়াম গ্রামেও একই ঘটনা ঘটে।

লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, শত্রু বাহিনী হুলা গ্রামের অবশিষ্ট ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এর আগে সকালে মেইস আল জাবাল ও আল খিয়াম গ্রামে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনা লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে টানা সংঘর্ষের অবসান ঘটিয়েছিল।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলকে ৬০ দিনের মধ্যে ধাপে ধাপে লেবাননের দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। মেয়াদ শেষ হতে বাকি মাত্র ছয় দিন।

চুক্তি বাস্তবায়নের সময়েই ইসরায়েলি বাহিনী বারবার চুক্তি লঙ্ঘন করেছে। তারা হিজবুল্লাহর হুমকি মোকাবিলার দাবি তুলে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করে আসছে। এসব নৃশংস অভিযানের ফলে ৩৭ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন।

আমাদের ফলো করুন