গুলশান-২ এলাকায় যানজট এড়াতে আগামী ২৬ জানুয়ারি এই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড।
এমআরটি লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের আওতায় ওই দিন সকাল ৮টা থেকে গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলবে। ফলে সেখানে যানজটের আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণ যেন পর্যাপ্ত সময় নিয়ে বের হন এবং বিকল্প পথ ব্যবহার করেন। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।







