চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহতের অভিযোগ

সাপাহার সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
সাপাহার সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল আলী নামে এক কৃষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোরে গমের জমিতে পানি দেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেন তার ভাই জামাল আলী।

স্থানীয় ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানান, ভোরে হাবিল আলী গুলিবিদ্ধ হন এবং পরে স্বজনরা তাকে উদ্ধার করেন। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে বিজিবি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাচালানকারীরা সীমান্তে অবস্থান করছিল, এ সময় বিএসএফ গুলি চালায়। তবে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়ভাবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আমাদের ফলো করুন