ফিলিস্তিনি নারীর ছদ্মবেশে চলাফেরা করতেন মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দিনীরা

ফিলিস্তিনি নারীর ছদ্মবেশে চলাফেরা করতেন মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দিনীরা
ফিলিস্তিনি নারীর ছদ্মবেশে চলাফেরা করতেন মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দিনীরা। ছবি : আল জাজিরা

মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দিনীদের নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড শনিবার যেসব ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দিয়েছে, তারা বন্দিত্বকালীন সময় ফিলিস্তিনি নারীদের ছদ্মবেশে চলাফেরা করতেন।

সংবাদমাধ্যমটি জানায়, বন্দিত্বের প্রথম দিকে ওই নারীদের সঙ্গে একজন বয়স্ক পুরুষ ছিলেন। তিনি তাদের দেখাশোনা করতেন, খাবার দিতেন এবং গোসলের ব্যবস্থা করতেন। পরে হামাস সদস্যরা এক স্থান থেকে আরেক স্থানে তাদের সরিয়ে নিতে ফিলিস্তিনি নারীদের পোশাক পরিয়ে ছদ্মবেশে রাখতেন।

বন্দিদশায় আরবি ভাষাও শিখেছেন মুক্তিপ্রাপ্ত বন্দিনীরা। তাদের দাবি, তারা হামাসের হাতে বন্দি থাকা অবস্থায় এসব শিখেছেন।

গতকাল শনিবার কাসাম ব্রিগেড গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অংশ হিসেবে চার ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দেয়। গাজার কেন্দ্রস্থলে ফিলিস্তিন স্কয়ারে এ বন্দি বিনিময়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই সময় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের

বিভিন্ন শাখার, বিশেষ করে কাসাম ব্রিগেড এবং সারায়া আল-কুদসের বিশাল সামরিক উপস্থিতি দেখা যায়। কাসাম ব্রিগেড তাদের মুক্তির প্রক্রিয়ার ছবি ও ভিডিও প্রকাশ করেছে।

মুক্তিপ্রাপ্ত নারীদের নাম প্রকাশ করেছে কাসাম ব্রিগেড। তারা হলেন—কারিনা আরিয়েভ, ড্যানিয়েল গালবোয়া, নায়মা লেভি এবং লিরি এলবাগ।

উল্লেখ্য, গত শুক্রবার কাসাম ব্রিগেড এই বন্দি বিনিময়ের তালিকা প্রকাশ করেছিল।

শনিবার কাসাম ব্রিগেড গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অংশ হিসেবে চার ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দেয়। গাজার কেন্দ্রস্থলে ফিলিস্তিন স্কয়ারে এ বন্দি বিনিময়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।√এই সময় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের বিভিন্ন শাখার, বিশেষ করে কাসাম ব্রিগেড এবং সারায়া আল-কুদসের বিশাল সামরিক উপস্থিতি দেখা যায়। কাসাম ব্রিগেড তাদের মুক্তির প্রক্রিয়ার ছবি ও ভিডিও প্রকাশ করেছে।√মুক্তিপ্রাপ্ত নারীদের নাম প্রকাশ করেছে কাসাম ব্রিগেড। তারা হলেন—কারিনা আরিয়েভ, ড্যানিয়েল গালবোয়া, নায়মা লেভি এবং লিরি এলবাগ।√উল্লেখ্য, গত শুক্রবার কাসাম ব্রিগেড এই বন্দি বিনিময়ের তালিকা প্রকাশ করেছিল।√সূত্র: আল জাজিরা

আমাদের ফলো করুন