বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে। মঙ্গলবার গভীর রাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। এতে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। তিনি জানান, শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে রেল উপদেষ্টার সঙ্গে আলোচনার পর এ সমাধান আসে।