জনরোষের মুখে গুরুতর আহত হয়েছেন নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মনিরুজ্জামান মনির (৫৬) রাজনৈতিক পরিচয় ছাড়াও আরেকটি পরিচয় আছে আহত মনিরের। মনির সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সম্পর্কে ভগ্নিপতি হন। শুক্রবার বিকেলে চরহাজারী চৌরাস্তা এলাকায় অটোরিকশা থামিয়ে তাঁকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, পরিস্থিতির অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে হামলার সঙ্গে স্থানীয় জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, এব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।







