২৩ হাজার টনের বেশি আঙুর রপ্তানি করল আফগানিস্তান

২৩ হাজার টনের বেশি আঙুর রপ্তানি করল আফগানিস্তান
২৩ হাজার টনের বেশি আঙুর রপ্তানি করল আফগানিস্তান। ছবি : মিল্লি টেলিভিশন

সম্প্রতি আফগানিস্তানের কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এই বছর প্রদেশটি থেকে আন্তর্জাতিক বাজারে ২৩ হাজার টনেরও বেশি আঙুর রপ্তানি করা হয়েছে। এই বিশাল পরিমাণ আঙুরের  বড় একটি অংশ ভারত ও পাকিস্তানে পাঠানো হয়েছে, যা কান্দাহারের কৃষিখাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মকর্তারা জানান, শুধু আঙুরই নয়, এ বছর কান্দাহার থেকে আফগানি জাফরান, বেদানা, ডুমুর এবং পেঁয়াজও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়েছে।

এদিকে আফগানিস্তানের কৃষি,সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কান্দাহার থেকে শুধু ভারত পাকিস্তানেই রপ্তানি করা হয়েছে ৪৪২ টন তরমুজ। যা আফগানিস্তানের কৃষিখাতে আরো একটি বড় অগ্রগতি।

এই পণ্যগুলোর বিশ্ব বাজারে রপ্তানি কান্দাহারের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং বিশ্বব্যাপী আফগানিস্তানের কৃষিপণ্যগুলোর চাহিদা বৃদ্ধি করতে সহায়তা করেছে।

উল্লেখ্য, এই রপ্তানি কার্যক্রম আফগানিস্তানের কান্দাহার প্রদেশের কৃষি খাতে অগ্রগতির একটি উজ্জ্বল উদাহরণ, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আমাদের ফলো করুন