এয়ারবাসকে মিয়ানমারে যুদ্ধাপরাধের সহায়তা বন্ধের আহ্বান

এয়ারবাসকে মিয়ানমারে যুদ্ধাপরাধের সহায়তা বন্ধের আহ্বান
এয়ারবাসকে মিয়ানমারে যুদ্ধাপরাধের সহায়তা বন্ধের আহ্বান। ছবি: সংগৃহীত

মিয়ানমারের ৩০০টিরও বেশি বিপ্লবী ও সচেতন নাগরিক সংগঠন এক খোলা চিঠিতে এয়ারবাসের সিইও গুইলাউম ফাউরিকে চীনা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (AVIC)-এর সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, AVIC সরাসরি মিয়ানমারের সামরিক বাহিনীকে অস্ত্র এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে তাদের যুদ্ধাপরাধে সহায়তা করছে। এভিয়েশন শিল্পে এয়ারবাসের মতো প্রতিষ্ঠিত একটি সংস্থার সঙ্গে AVIC-এর সম্পর্ক থাকা মানে মিয়ানমারের সামরিক জান্তার অপরাধে পরোক্ষভাবে সহযোগিতা করা।

মিয়ানমার বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এমন পরিস্থিতিতে এয়ারবাসের মতো কোম্পানির এ ধরনের সহযোগিতা জান্তাকে আরও শক্তিশালী করছে, যা দেশটির শান্তি ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ।

উল্লেখ্য, মিয়ানমারের সামরিক জান্তা ২০২১ সালে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের পর থেকেই দেশটির জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আমাদের ফলো করুন