ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু

ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু
ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু। ছবি: সংগৃহীত

ঢাকা-জয়দেবপুর রেলপথে যাত্রীদের যাতায়াত সহজ করতে আজ থেকে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু হয়েছে। আজ রোববার ১৫ই ডিসেম্বর ভোর থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। জয়দেবপুর স্টেশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, গাজীপুরের মানুষ কম খরচে ও স্বল্প সময়ে রাজধানীতে আসা-যাওয়া করতে পারবেন। এছাড়া ঢাকার সঙ্গে নরসিংদী ও নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

নতুন এই ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী এবং ধীরাশ্রম স্টেশনে বিরতি দিবে। গাজীপুর থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ টাকা।

তুরাগ এবং জয়দেবপুর নামে দুটি সিরিজে ট্রেনগুলো সপ্তাহের নির্দিষ্ট দিন বন্ধ থাকবে। কর্মকর্তারা আশা করছেন, নতুন এই ট্রেন সেবার মাধ্যমে কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভ্রমণ আরও সাশ্রয়ী ও সময়সাশ্রয়ী হবে।

আমাদের ফলো করুন