৫ কার্যদিবসের মধ্যে পিলখানা ট্রাজেডির তদন্ত কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের সাথে করা সব অসম চুক্তি বাতিল করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের সাথে করা সব অসম চুক্তি বাতিল করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার সচিবালয়ে বিশেষ এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিটিকে ট্রাজেডির সব দিক পূর্ণাঙ্গভাবে তদন্ত করার দায়িত্ব দেওয়া হবে। তবে পুনঃতদন্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারে রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার প্রকৃত চিত্র উন্মোচন ও দায়ীদের শাস্তির আওতায় আনতে সরকার অঙ্গীকারবদ্ধ।’

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস ও দুঃখজনক ঘটনা হিসেবে চিহ্নিত। এর ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবি ক্রমেই জোরালো হয়ে উঠেছে। পাশাপাশি এই ঘটনার ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরেই আহ্বান জানানো হচ্ছে।

আমাদের ফলো করুন