তাবলিগকে ঢাল বানিয়ে সাদলীগের নৃশংসতার নেপথ্যে ভারতীয় ষড়যন্ত্র!

তাবলিগকে ঢাল বানিয়ে সাদলীগের নৃশংসতার নেপথ্যে ভারতীয় ষড়যন্ত্র!
তাবলিগকে ঢাল বানিয়ে সাদলীগের নৃশংসতার নেপথ্যে ভারতীয় ষড়যন্ত্র! ছবি: সংগৃহীত

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় ৪ মুসল্লি নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় ক্ষোভে উত্তাল মুসলিম সমাজ। সাধারণ তাবলিগ জামাতের সাথীদের ওপর রাত ৩টায় হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র নিন্দা। বিশ্লেষকরা বলছেন, এ হামলা দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় ষড়যন্ত্রের অংশ।

ধর্মীয় বিশ্লেষকদের মতে, তাবলিগ জামায়াতের ঐক্য ধ্বংস করতে ভারত ও ইসরায়েল দীর্ঘদিন ধরে পরিকল্পিত ষড়যন্ত্র চালিয়ে আসছে। এ ঘটনায় সাদপন্থীদের সঙ্গে আ’লীগের যোগসাজশের অভিযোগও উঠেছে। অনেকে তাদের ‘সাদলীগ’ নামে আখ্যা দিয়ে বলছেন, এ হামলার উদ্দেশ্য বাংলাদেশকে উগ্র ইসলামি দেশ হিসেবে উপস্থাপন করে শেখ হাসিনাকে পুনর্বাসিত করা।

সচেতন মহল মনে করেন, সাদপন্থীরা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তারা ভারতের ইশারায় পরিকল্পিতভাবে জোবায়েরপন্থীদের ওপর হামলা চালিয়ে চার নিরীহ তাবলিগের সাথীকে হত্যা করেছে। এ ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকাও সমালোচনার মুখে পড়েছে। নেটিজেনদের অভিযোগ, পুলিশ আগেই উত্তেজনার আভাস পেয়েও ব্যবস্থা নেয়নি, যা আরও প্রাণহানির কারণ হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, এটি কোন সংঘর্ষ নয়, সাদপন্থীদের পূর্বপরিকল্পিত হামলা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি সা’দপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানান।

এদিকে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে মাওলানা মামুনুল হক জানান, ২০১৮ সালের হামলার মতো এবারও প্রশাসন সাদপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের নেতৃত্বে অগ্রসরমান নতুন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে ভারত এমন সহিংসতা উসকে দিচ্ছে। সা’দপন্থীরা ‘র’ ও ‘মোসাদের’ এজেন্ট হিসেবে কাজ করছে বলে দাবি করেন অনেকে।

ধর্মপ্রাণ মুসলিমগণ বিভেদের এ পরিস্থিতি নিরসন করে ইজতেমার সুষ্ঠু আয়োজনের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে ভারত ও ফ্যাসিবাদের দোসররা এ সুযোগ নিচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

এই হামলার ঘটনায় মুসলিম সমাজে দুঃখ ও ক্ষোভের পাশাপাশি ভারতের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

আমাদের ফলো করুন