সীমান্তে তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ!

ঠাকুরগাঁওয়ে দুই যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
ঠাকুরগাঁওয়ে দুই যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ। ছবি: ‍নিউজনেস্ট

যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ১৮ই ডিসেম্বর এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

স্বজনদের ভাষ্যমতে, বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা শাহাবুর হোসেন ভারতে কাজের সন্ধানে যাচ্ছিলেন। এদিকে শার্শার কাগজপুকুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ব্যক্তিগত কারণে স্ত্রীকে দেখতে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। সীমান্ত অতিক্রমের সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। এরপর তাদের নির্যাতন চালিয়ে লাশ ইছামতি নদীতে ফেলে দেয়! শার্শা সীমান্তেও একইভাবে আরেকজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, ‘আমাদের সীমান্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।’

শার্শা থানার ওসি মো. আমির আব্বাস জানান, ‘শার্শা সীমান্ত থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। মরদেহগুলোতে নির্যাতনের চিহ্ন স্পষ্ট।’

স্থানীয়রা বলছেন, সীমান্তে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষের জন্য ভীতিকর ও অমানবিক। তারা এ বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সীমান্তে প্রাণহানির ঘটনা কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ আরও জোরদার করার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমাদের ফলো করুন