পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ভারতীয় আধিপত্যের অবসান

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ভারতীয় আধিপত্যের অবসান
পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ভারতীয় আধিপত্যের অবসান। ছবি: সংগৃহীত

পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে এতদিন আমদানির ওপর নির্ভরশীল ছিল বাংলাদেশ। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত থেকে পেঁয়াজের সিংহ ভাগ আমদানি করা হতো। তবে ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা এবং মূল্যবৃদ্ধির কারণে বারবারই সংকটে পড়তে হয়েছে বাংলাদেশকে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশীয় কৃষি খাতে পরিবর্তনের মাধ্যমে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

পেঁয়াজ উৎপাদনে নতুন দিগন্ত

বাংলাদেশ এখন মৌসুমী পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে সাফল্য পেয়েছে। কৃষি অধিদপ্তরের তথ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মকালীন পেঁয়াজের নতুন জাত ‘নাসিক এমপিপি-৩’ ও ‘বিপ্লব’ চাষ শুরু হয়েছে। এই জাতগুলোর উৎপাদন খরচ কম এবং মুড়িকাটা জাতের তুলনায় ২০-২৫ শতাংশ বেশি ফলন হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

কৃষি গবেষকরা মনে করছেন, এই পদ্ধতিতে বছরব্যাপী পেঁয়াজ উৎপাদন সম্ভব হবে, যা বাংলাদেশের পেঁয়াজের ঘাটতি মেটানোর পাশাপাশি আমদানি নির্ভরতা পুরোপুরি দূর করবে।

ভারতের দাদাগিরির দিন শেষ

এতদিন ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ কিংবা হুমকি দিয়ে বাংলাদেশকে একপ্রকার চাপের মুখে রেখেছিল। তবে গত কয়েক বছরে বাংলাদেশ ভারতের বিকল্প বাজার খুঁজে নিয়েছে। ২০২৩ সালের আগস্টে পেঁয়াজ সংকট মোকাবেলায় বাংলাদেশ ভারত ছাড়াও চীন, পাকিস্তান ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। এর ফলে ভারতের পেঁয়াজের ওপর নির্ভরতা কমে আসে এবং দেশের বাজারেও স্থিতিশীলতা ফিরে আসে।

ভারতের কৃষকদের দুশ্চিন্তা

বাংলাদেশে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের খবর ভারতের কৃষকদের জন্য উদ্বেগজনক। সীমান্তবর্তী অঞ্চলের বেশিরভাগ কৃষক বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করে আয় করতেন। এখন বাংলাদেশের বাজার হারালে তারা পেঁয়াজের বিকল্প বাজার খুঁজে পেতে সমস্যায় পড়বেন।

ভারতের কৃষকদের এই দুশ্চিন্তা সঠিক বলে মনে করছেন অর্থনীতিবিদরাও। তারা মনে করছেন, বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন বাড়ায় ভারতের কৃষকদের ওপর চাপ বাড়বে এবং দেশটির পেঁয়াজ বাজারে সংকট তৈরি হতে পারে।

বাংলাদেশের কৃষি খাতের এই সাফল্য শুধু পেঁয়াজ উৎপাদন নয়, কৃষি অর্থনীতিতে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের ফলো করুন