আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, খালিদ বিন ওয়ালিদ রাজিআল্লাহু আনহু সেনা কোরের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ছয় নম্বর সামরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে এক হাজার মুজাহিদ দেশের সেবার কাজে নিয়োজিত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, খোস্ত প্রদেশের ২০৩ মনসুরি কোর থেকে আরও ৬০০ মুজাহিদ প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। তারা তিন মাসব্যাপী সামরিক ও ধর্মীয় বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যা প্রথম পদাতিক ব্রিগেডের অধীনে পরিচালিত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে, নতুন প্রশিক্ষণপ্রাপ্ত এই সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে সেবা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
উল্লেখ্য, দু’দিন আগে ২১৫ আজম কোর থেকেও ১,০০০ মুজাহিদের প্রশিক্ষণ সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।
সূত্র: হুররিয়াত রেডিও







