পাকিস্তানের সামরিক বিমান বাহিনী গতকাল আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ ৪৬ জন নিহত হয়েছেন এবং ৬ জন আহত হয়েছেন।
ইমারতে ইসলামিয়া সরকারের উপ-মুখপাত্র মোল্লা হামদুল্লাহ ফাতরাত জানিয়েছেন, এই হামলায় বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নিরীহ মানুষ।
এই হামলার পর ইমারতে ইসলামিয়া কড়া হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে জানায়, তারা এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে চুপ করে বসে থাকবে না এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগেও পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তানের ভূখণ্ডে এ ধরনের হামলা চালিয়েছে। পাকতিকা এবং খোস্ত প্রদেশে পূর্বে চালানো এমন হামলার জবাবে ইমারত ইসলামিয়া ডিউরান্ড সীমান্ত বরাবর পাকিস্তানের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা করেছিল।
পাকিস্তানের এই ধরনের হামলা এবং এর ফলে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
সূত্র: হুররিযাত রেডিও







