ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র হয়ে কাজ করা কয়েকজন গুপ্তচরকে আটক করেছে।
গতকাল বুধবার ২৫ ডিসেম্বর গোষ্ঠীটির নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ‘আল মাসিরা’ এক বিবৃতিতে জানায়, সম্প্রতি তাদের নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন মোসাদ ও সিআইএ-র গুপ্তচরকে আটক করেছে। আটক ব্যক্তিদের মূল দায়িত্ব ছিল হুথি নেতা আবদুল মালিক হুথি এবং সামরিক স্থাপনার অবস্থান শনাক্ত করা।
এছাড়াও, তারা হুথি বাহিনীতে অনুপ্রবেশ এবং নতুন গুপ্তচর নিয়োগের চেষ্টা করছিল। হুথি গোষ্ঠীর দাবি, এসব তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাজ্যের বিমান বাহিনী হামলার পরিকল্পনা করছিল।
হুথি গোষ্ঠী সতর্ক করে বলেছে, শত্রু গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।√তবে এ বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র : আনাদোলু এজেন্সি







