রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের “পশ্চিম” বাহিনীর ইউনিটগুলো খারকিভের জাগ্রিজোভো এবং দোনেৎস্কের ইভানোভকা শহর মুক্ত করেছে। এর ফলে গত এক সপ্তাহে মুক্ত হওয়া বসতিগ্রামের সংখ্যা দাঁড়িয়েছে সাত। একই সঙ্গে ইউক্রেনের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও জানিয়েছে মন্ত্রণালয়।
ইউক্রেনের সামরিক ক্ষতি
সপ্তাহজুড়ে বিভিন্ন ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর মোট ১২,৯১০ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এর মধ্যে:
– উত্তর ফ্রন্টে (কুর্স্ক ও খারকিভ) ইউক্রেনের ২,৪৫০ সেনা প্রাণ হারিয়েছে।
– দক্ষিণ ফ্রন্টে ১,৯৭০ সেনা নিহত হয়েছে।
– পশ্চিম ফ্রন্টে ৭৬টি পাল্টা আক্রমণ প্রতিহত করে ইউক্রেনের ৩,৮১৫ সেনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
– পূর্ব ফ্রন্টে ১,১৪০ সেনা হারানোর খবর জানিয়েছে রাশিয়া।
– দনিপ্র ফ্রন্টে ইউক্রেনের ৪৫৫ সেনা হতাহত হয়েছে।
এছাড়াও, রাশিয়ার দাবি অনুযায়ী, গত সপ্তাহে ফ্রন্টলাইনে ৫১ জন ইউক্রেনীয় সেনাকে বন্দী করা হয়েছে।
রুশ অভিযানের অগ্রগতি
রাশিয়া জানিয়েছে, ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তারা ৩৭টি সমন্বিত হামলা চালিয়েছে। এই আক্রমণে উচ্চ-নির্ভুল অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, ইউক্রেনের ধ্বংস হওয়া সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে:
– ৪৯৬টি ড্রোন
– ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইল
– নেপচুন লং-রেঞ্জ মিসাইল
– ফ্রেঞ্চ হ্যামার বোমা
– ৩১টি HIMARS রকেট।
রাশিয়ার দাবি, বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে তারা ইউক্রেনের ৬৫০টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৩৮,৬৪৮টি ড্রোন, ৫৯০টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ২০,০৫৭টি ট্যাংক ও সাঁজোয়া যান এবং ২০,০৪৩টি কামান ধ্বংস করেছে।
সূত্র: আরটি অ্যারাবিক







